একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। আজ অর্থাৎ শনিবার, ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণপর্ব সম্পন্ন হতে চলেছে। এই চতুর্থ দফা নির্বাচনে একদিকে যেমন একাধিক অনভিজ্ঞ তারকা প্রার্থী ভোটে নেমেছে, ঠিক অন্যদিকে আছে কিছু হেভিওয়েট দুঁদে রাজনৈতিক নেতাদের ভোটযুদ্ধ। আজকের চতুর্থ দফা নির্বাচন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারেও আজ ভোট আছে। মোট ৪৪ টি বিধানসভা কেন্দ্রে ৩৭৩ প্রার্থীর ভাগ্যপরীক্ষার দিন আজ। আজকের নির্বাচনে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন তৃণমূলের শক্ত ঘাঁটি অন্যদিকে উত্তরবঙ্গের বিজেপি লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফল করেছিল। এককথায় টানটান উত্তেজনা নিয়ে চলবে আজকের চতুর্থ দফা নির্বাচন।
সকাল ৮:১৫: কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ এর বিরুদ্ধে টাকা বিলানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি ওই বিজেপি প্রার্থী ১০০০ টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করেছিল। তার প্রতিবাদে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা।
সকাল ৭:৫০: এজেন্ট বসা নিয়ে বেলুড়ের ৬৪ নম্বর বুথে তৃণমূল বিজেপির মধ্যে বচসা বাধে। বচসা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপান্তরিত হয়। তৃণমূলের অভিযোগ যে দলীয় এজেন্টদের বুথে বসতে দেয়নি বিজেপি। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
সকাল ৭:৪৫: হেলমেট পরে বাড়ি থেকে বেরোলেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বললেন, “ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে রাস্তায়।”
সকাল ৭:৩০: চতুর্থ দফা নির্বাচনে ৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথের নিরাপত্তা থাকবে। বাকি বাহিনী এলাকায় টইলদারি চালাবে।
সকাল ৭:০০: শুরু হলো চতুর্থ দফা নির্বাচনের ভোটগ্রহণপর্ব।
from রাজ্য – Bharat Barta https://ift.tt/3t6ih19
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন