আজ মহাযুদ্ধ বাংলায়। দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ ৪ জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। দ্বিতীয় দফায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১০২২০। ভোটার সংখ্যা ৭৫৯৪৫৪৯। পুরুষ ভোটারের সংখ্যা ৩৭১৩৫০৮। মহিলা ভোটারের সংখ্যা ৩৭১৩৫০৮। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৬। দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হবে। দ্বিতীয় দফা নির্বাচনে মোট আসনের সংখ্যা ৩০ টি যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছে ৯ টি, পূর্ব মেদিনীপুরে আছে ৯ টি, বাঁকুড়ায় ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি। তারইমধ্যে আজকের নির্বাচনে সবচেয়ে বেশি হাইভোল্টেজ লড়াই হতে চলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং গেরুয়া সৈনিক শুভেন্দু অধিকারীর মধ্যে। দুই মহারথীর মহাযুদ্ধ সরগরম করে রেখেছে গোটা বঙ্গ রাজনীতিকে।
সকাল ৮:৫৫: বাইকে চড়ে ভোটদান করতে গেলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তার ভোট দেওয়া হয়ে গেছে। তিনি এই প্রথমবার নন্দীগ্রামের ভোটার হয়ে ভোট দিলেন।
সকাল ৮:৫০: ভোট দিয়েছেন নন্দীগ্রাম সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ভোটদানের পর তিনি জানিয়েছেন, “যে কটা জায়গায় গিয়েছি সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সব জায়গায়। গত দু’দিন ধরে বুঝতে পারছি যে মানুষ এবার স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিচ্ছে।”
সকাল ৮:৪০: সবং এ সকাল সকাল তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব বেধেছে। দ্বন্দ্বের চোটে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীর।
সকাল ৮:৩০: ইতিমধ্যেই ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আজ মোট ৩০ বিধানসভা কেন্দ্রে ভোট হবে। আজকের দ্বিতীয় দফা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী সহ ১৭১ প্রার্থীর ভাগ্য নির্বাচন হবে।
from রাজ্য – Bharat Barta https://ift.tt/2QX2AuX
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন