বাংলা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রথম দফায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। আজকের সর্বমোট ৩০টি আসনের প্রার্থীদের ভাগ্য গণনা হতে চলেছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশকিছু জায়গাতে আজকে ভোটগ্রহণ হতে চলেছে। আজকের ভাগ্য নির্ধারণ হবে জুন মালিয়া, সুশান্ত ঘোষের মতো হেভিওয়েট নেতাদের। চলুন দেখে নেওয়া যাক এবার এর প্রথম দফার নির্বাচনের কিছু লাইভ আপডেট।
সকাল ৯:১৫ – কাঁথি দক্ষিণে বিধানসভা কেন্দ্রে ৪টি বুথ রয়েছে। তার মধ্যে সম্প্রতি ৩টি বুথে ইভিএম মেশিন বিকল হয়ে পড়েছে। একটি বুথের প্রিসাইডিং অফিসার আবার অসুস্থ হয়ে পড়েন। ফলে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে।
সকাল ৮:৫০ – কেশিয়াড়িতে বিজেপি কর্মী সমর্থক এর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ির উঠানের সামনে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বিজেপির অভিযোগ জানিয়েছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও তার পরিবারের লোক জানাচ্ছেন ওই ব্যক্তি কখনোই কোন দল করতেন না।
সকাল ৮:৩৫ – শালবনিতে সুশান্ত ঘোষ কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে। একটি ভোটিং কেন্দ্র থেকে বেরিয়ে আসছিলেন সুশান্ত ঘোষ। সেখানেই তার বিরুদ্ধে আক্রমণ করেন তৃণমূল কর্মীরা। সুশান্তকে জুতো দেখানো হয়েছে। ইট এবং বাঁশ দিয়ে আক্রমণ করা হয়েছে। তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
সকাল ৮:২৯ – রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখযোগ্য বিষয় হল টুইট করলেন বাংলা ভাষায়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
সকাল ৮:১০ – শালবনির দোগাড়িয়া প্রাথমিক স্কুলের ১৭৭ নম্বর বুথে নিজের মাকে পাশে দাঁড় করিয়ে ভোট দিলেন ছেলে। প্রিসাইডিং অফিসার দাবি করলেন, মহিলা অশক্ত এ কারণে ভোটে সাহায্য করার দাবি জানিয়েছিলেন।
from রাজ্য – Bharat Barta https://ift.tt/39f3Wrd
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন