নিউজ ডেস্ক: এবার দেশের প্রথম প্রধানমন্ত্রী হন জহওরলাল নেহরুকে “দুর্বল মস্তিষ্ক” বলে অপমান করলেন কঙ্গনা রানাওয়াত। প্যাটেলের জন্মবার্ষিকীতে নেহরুকে টেনে এনে কঙ্গনা বলেন, গান্ধিজির কথায় প্রধানমন্ত্রী পদের অধিকার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং তাঁর জায়গায় দুর্বল মস্তিষ্কের জহওরলাল নেহরু প্রধানমন্ত্রী হন।
এদিন টুইটে কঙ্গনা লিখেছেন, “দেশের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁকে আমার শ্রদ্ধা জানাই। আজ ওঁর জন্য আমরা অবিভক্ত ভারত উপহার পেয়েছি। তবে প্রধানমন্ত্রীর পদের অধিকার থেকে উনি নিজেকে সরিয়ে নিয়ে তিনি এক বিশাল বলিদান দিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্ত আজও আমাদের কষ্ট দেয়।”
জওহরলাল নেহরু প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমার মনে হয় গান্ধীজি এমন একজন দুর্বল মস্তিষ্কের প্রধানমন্ত্রীকে চেয়েছিলেন, যাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রধানমন্ত্রীকে সামনে রেখে তিনিই দেশ চালাবেন। পরিকল্পনাটা ভালোই ছিল। তবে গান্ধিজির মৃত্যুর পর পুরোটাই ভেস্তে যায়।”
He is the real Iron Man of India, I do believe Gandhi ji wanted a weaker mind like Nehru that he could control and run the nation by keeping him in the forefront, that was a good plan but what happened after Gandhi got killed was a big disaster #SardarVallabhbhaiPatel
— Kangana Ranaut (@KanganaTeam) October 31, 2020
এরপর যোগ্য দাবিদার বলে দাবি করে কঙ্গনা বলেন, “গান্ধিজিকে সন্তুষ্ট করতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার হাতছানিকে উপেক্ষা করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তবে তিনিই সবথেকে যোগ্য দাবিদার ছিলেন এই পদের জন্য।”
The post জহওরলাল নেহরু ছিলেন দুর্বল মস্তিষ্কের, গান্ধীজি এমন প্রধানমন্ত্রীই চেয়েছিলেন: প্যাটেলের জন্মবার্ষিকীতে কঙ্গনা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3kRmKQZ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন