NIOS D.El.Ed: সমস্যা সমাধানে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য শিশু শিক্ষা মিশন ডাইরেক্টর, বড় জয় শিক্ষক সংগঠনের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

NIOS D.El.Ed: সমস্যা সমাধানে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য শিশু শিক্ষা মিশন ডাইরেক্টর, বড় জয় শিক্ষক সংগঠনের

নিউজ ডেস্ক: যে সমস্ত শিক্ষকের উচ্চ মাধ্যমিকে ৫০% ছিল না কিন্তু স্নাতক ছিল, তাঁদের জন্য স্বস্তির খবর এল। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টর, সমগ্র শিক্ষা অভিযানকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, যাঁদের উচ্চ মাধ্যমিকে ৫০% ছিল না কিন্তু স্নাতক ছিল, NIOS যাদের মার্কসীটে NC লিখে রেখে সার্টিফিকেট দিতে চাইছিলেন না, তাদের ক্ষেত্রে তাদের মার্কসীট সফল পরীক্ষাত্রীর মার্কসীট হিসাবে গ্রহণ করা হবে৷

কিছুদিন আগেই NIOS নির্দেশিকা প্রকাশ করেছিল, যে সমস্ত ডিএলএড প্রার্থীর উচ্চমাধ্যমিকের নম্বর ৫০% আছে কেবল তাঁরাই পাবেন শংসাপত্র। এই ঘোষণাতেই বিপাকে পড়েছিলেন বাংলার বহু প্রাথমিক শিক্ষক৷ ২০১৭ সালে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি অনুযায়ী ডিএলএডের পাঠ্যক্রম শেষ করেও অনেকেই শংসাপত্র হাতে পাননি। ফলে চাকরি হারানোর আশঙ্কা করেছিলেন অনেকেই। সেই সমস্যার সমাধান হল।

যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের উচ্চমাধ্যমিকে ৫০% ছিল না কিন্তু স্নাতক ছিলেন তাদের NC সমস্যার জন্য শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ হাইকোর্টে মামলা করেছিল। কিছু দিন আগে হাইকোর্ট এই বিষয়ে পরীক্ষার্থীদের জন্য অন্তবর্তীকালীন রায় দিয়েছিলেন। ইতিপূর্বে রাজ্য সরকার ও NC সমস্যা সমাধানের জন্য NIOS কে চিঠি দিয়েছিল। অবশেষে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে মিশন ডাইরেক্টর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো৷ এই জয় ধারাবাহিক লড়াই করা শিক্ষকঐক্য মুক্ত মঞ্চের শিক্ষক-শিক্ষিকাদের৷

The post NIOS D.El.Ed: সমস্যা সমাধানে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য শিশু শিক্ষা মিশন ডাইরেক্টর, বড় জয় শিক্ষক সংগঠনের appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2T8KlAx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন