এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব বাজারের দরে নিস্তব্ধতার মধ্যে শুক্রবার দিনের শুরুতে ভারতের বাজারে দিশাহীন সোনা এবং রুপো। মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার প্রাইসে পতন দেখা দিয়েছে। ফলে ১০০ গ্রাম দমে দাঁড়িয়েছে ₹৫০,৬৫৩। অন্যদিকে রুপোর দামও এদিন সামান্য পড়ে গিয়েছে। প্রতি কিলো রুপোলি ধাতুর ডিসেম্বর ফিউচার প্রাইস কমে দাঁড়িয়েছে ₹৬১,৫১২। চলতি সপ্তাহে ভারতে সোনা এবং রুপোর দামের ক্ষেত্রে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সোনার মূল্য ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। তবে রুপোর দাম ০.৩ শতাংশ শতাংশ হ্রাস পায়। গত অগস্ট মাসে ভারতের বাজারে নয়া শিখর স্পর্শ করেছিল সোনা এবং রুপো। সে সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল ₹৫৬,২০০। অন্যদিকে, রেকর্ড গড়ে প্রতি কিলো রুপোর দাম পৌঁছে যায় ₹৮০ হাজারের দোরগোড়ায়। ডলারের তেজি ভাব এবং মার্কিন স্টিমুলাশ প্যাকেজ ঘিরে অনিশ্চিয়তার কারণে বিশ্ব বাজার এদিনও নিরুত্তাপ। এদিন স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে এই নিয়ে চলতি সপ্তাহে সোনার দাম ১ শতাংশ নীচে নেমে এল। অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপোর মূল্য ০.২০ শতাংশ হ্রাস পয়ে হয়েছে প্রতি আউন্স ২৪.২৬ মার্কিন ডলার। যদিও প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে হয়েছে প্রতি আউন্স ৮৬৬.০৫ মার্কিন ডলার। আরও পড়ুন: করোনার প্রভাব থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন করে ১.৮ ট্রিলিয়ন ত্রাণ প্যাকেজের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু হোয়াইট হাউজের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল। তাঁর সাফ কথা, ভয়াবহ করোনা মহামারী এবং মন্দার অভিঘাতের তুলনায় এই প্যাকেজ অপ্রতুল। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে স্টিমুলাশ প্যাকেজ ঘোষণা হবে কি না, তা নিয়ে দোলাচল অব্যাহত। যার জেরে চলতি মাসের বেচাকেনায় খুব সামান্যই সোনার দামে পরিবর্তন লক্ষ্য় করা যাচ্ছে। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2T1jfep
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন