আজ CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

আজ CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান

নিউজ ডেস্ক: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ কাঠামোটি ভেঙে ফেলেন করসেবকরা। তাঁদের দাবি, এই জায়গাটিতে রাম জন্মভূমি ছিল। এখানে মন্দির ধ্বংস করার পর সেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেন তাঁরা। অভিযোগ এই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, BJP নেতা এম এম যোশী, উমা ভারতী এবং বিনয় কাটিয়ার। দীর্ঘদিন ধরেই সেই মামলা চলতে থাকে।

২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট বিশেষ বিচারককে নির্দেশ দেন আগামী দু’বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার। অবশেষে, আজ এই মামলার রায় ঘোষণা করবে CBI-এর বিশেষ আদালত।

এই মামলায় মোট ৩২ জন অভিযুক্ত আছেন। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, BJP নেতা এম এম যোশী, উমা ভারতী এবং বিনয় কাটিয়ার-সহ ৩২ জন অভিযুক্তকে আজ আদালত চত্বরে হাজির থাকতে বলা হলেও ঘটনার নেতৃত্বে যাঁরা অভিযুক্ত ছিলেন, তাঁরাই আদালতে উপস্থিত থাকতে পারবেন না। উমা ভারতী কোরোনায় আক্রান্ত হনহওয়ায় তিনি আজ উপস্থিত থাকতে পারবেন না। অন্যদিকে লালকৃষ্ণ আদবানি, মনোহর যোশী বয়সজনিত কারণে ও শারীরিক সমস্যার কারণে উপস্থিত থাকতে পারবেন না।

The post আজ CBI-এর বিশেষ আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/34fyEgA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন