নিউজ ডেস্ক: ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম বা CAS এর ন্যায্য দাবী আদায়ে আজ হাইকোর্টে কেস ফাইল করলো “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” নামক অরাজনৈতিক শিক্ষক সংগঠন। সংগঠন এর রাজ্য নেতৃত্ব আজ হাইকোর্টে কেস আপিল করে। সরকার পোষিত স্কুল ও মাদ্রাসাগুলির অনার্স পিজি পোস্টের টিচাররা এই প্রমোশন সংক্রান্ত CAS এর দাবি থেকে দীর্ঘ দিন ধরে বঞ্চিত। তাই সংগঠন এই পদক্ষেপ গ্রহণ করলো।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 8 বছর, 16 বছর এবং 25 বছর চাকরি সম্পন্ন করার পর একটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন। এটাকেই বলা হয় CAS. CAS এর সুবিধা চালু থাকায়, সরকারি স্কুলের পিজি টিচারদের আট বছর পর গ্রেড পে বেড়ে 5400 হয়, 16 বছর পর গ্রেড পে বেড়ে 6600 হয়, এবং 25 বছর পর গ্রেট 7600 হয।
কিন্তু সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পিজি টিচার দের গ্রেড পে পরিবর্তন হয় না 4800 ই থাকে। সাহায্যপ্রাপ্ত স্কুলের পাশ গ্রাজুয়েট টিচারদের 18 বছর পর গ্রেড পরিবর্তন হয় (4100 থেকে 4400)কিন্তু পিজি টিচারদের সেটাও হয় না।
এর থেকেই বোঝা যাচ্ছে CAS এর সুবিধা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও, সাহায্য প্রাপ্ত স্কুলের পিজি টিচাররা ই একমাত্র কর্মচারী যারা চাকুরী জীবনে 10 বছর ও 20 বছরে একটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট ছাড়া অন্য কিছু পাননা। এই বঞ্চনার অবসান ঘটাতেই শিক্ষা দপ্তরে বারংবার আবেদন জানিয়েও কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় সংগঠন আইনগত পদক্ষেপ গ্রহণ করলো। পূজার আগেই এই কেসের হেয়ারিং হওয়ার বিষয়ে আশাবাদী সংগঠনের রাজ্য নেতৃত্ব। কেসের পাশাপাশি এই প্রমোশন সংক্রান্ত CAS এর দাবি নিয়ে পূজার আগেই পুনরায় ডেপুটেশন দেওয়া হবে বিকাশ ভবনে।
সংগঠনের সম্পাদক চন্দন গরাই বলেন, “আজ এই ন্যায্য দাবী আদায়ে আইনগত পদক্ষেপ করা হলো। ভবিষ্যতে এই দাবি পূরণে সংগঠন সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। একই কাজ করে প্রাপ্য আর্থিক সুবিধা থেকে আমরা বঞ্চিত।” এছাড়াও, রাজ্যের সকল অনার্স পিজি টিচারদের সংগঠন এর সদস্য পদ গ্রহণ করে এই দাবি আদায়ে সহযোগিতা করার আহ্বান জানান সংগঠন।
The post ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম (CAS) নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ শিক্ষক সংগঠনের appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Gesm95
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন