গর্বিত বাঙালি: বিশ্বমঞ্চে আবার দেশের মুখ উজ্জ্বল করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

গর্বিত বাঙালি: বিশ্বমঞ্চে আবার দেশের মুখ উজ্জ্বল করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নিউজ ডেস্ক: বিশ্বমঞ্চে আবার বাংলার মুখ উজ্জ্বল হল। আবারও বিশ্বমঞ্চে সম্মানিত বাঙালি! জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন ভারতীয় অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অমর্ত্য সেন। এই প্রথম কোনও বাঙালি তথা ভারতীয় এই পুরস্কারে সম্মানিত হলেন।

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বরাবর গলা তুলেছেন তিনি। কোনও দেশের গণতান্ত্রিক কাঠামো সেই দেশের দারিদ্র্য, ক্ষুধা ও ব্যাধি থেকে মুক্তির ক্ষেত্রে কী ভাবে সম্পর্কিত, তা নিয়ে প্রচুর গবেষণা করেছেন অমর্ত্য সেন। বহু দিন ধরে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ন্যায়বিচারের প্রশ্ন তুলছেন অমর্ত্য সেন। মানবিক বিকাশের সূচক সক্ষমতার ধারণাগুলিও তিনি তাঁর কাজের মাধ্যমে উপস্থাপন করে চলেছেন, যার ভিত্তিতে সমান সুযোগ ও মানবিক জীবনযাত্রার মূল্যায়ন করা যায়। এই সমস্ত কাজ বিবেচনা করেই অমর্ত্য সেন এই পুরুষ্কার জিতলেন বলে জানিয়েছে পুরস্কার কমিটি। তাঁরা বলেছেন, এ বছর ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেনকে শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে।

যদিও অমর্ত্য সেন ফ্রাঙ্কফুর্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবশ্য উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানটির প্রধান অতিথি ও জার্মানির প্রেসিডেন্ট অমর্ত্য সেনের প্রশংসা করে একটি বিবৃতিও দিয়েছেন।

এবারে ফ্রাঙ্কফুর্টে ভার্চুয়াল বইমেলা হচ্ছে। সারা বিশ্বের প্রকাশক ও লেখকেরা অনলাইনের মাধ্যমে বইমেলায় অংশ নিয়েছেন। রবিবার সকালে ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পাউল গির্জায় অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেই ১৯৫০ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জার্মান বই প্রকাশক ও ব্যবসায়ীদের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হচ্ছে। অমর্ত্যের আগে এই পুরস্কার অক্তাভিও পাজ, ইহুদি মেনুহিন, ওরহান পামুক, চিনুয়া আচেবের মতো ব্যক্তিত্বরা পেয়েছেন।

The post গর্বিত বাঙালি: বিশ্বমঞ্চে আবার দেশের মুখ উজ্জ্বল করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2HpOhdV

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন