নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অর্থ কোষের (আইএমএফ) জিডিপি পূর্বাভাস অনুযায়ী মাথা পিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। আইএমএফের হিসেব অনুযায়ী, ভারতের মাথা পিছু জিডিপি কমে হবে ১৮৭৭ ডলার। অন্যদিকে বাংলাদেশের মাথা পিছু জিডিপি হবে ১৮৮৮ ডলার। অর্থাৎ এই বছরের শেষে গড়ে বাংলাদেশিরা বেশি ধনী হবেন ভারতীয়দের থেকে। এরপরেই বিজেপির নীতিকে দুষলেন রাহুল গান্ধী।
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপিকে দোষ টুইটারে শ্লেষ দিয়ে রাহুল পোস্ট করেছেন, যে ছয় বছর ধরে যে ঘৃণা মিশ্রিত সাংস্কৃৃতিক জাতীয়তাবাদের রাজনীতি চালাচ্ছে বিজেপির, তারই দারুন একটি কৃতিত্ব এই ফলাফল। সেই সংক্রান্ত একটি গ্রাফও টুইট করেছেন তিনি।
Solid achievement of 6 years of BJP’s hate-filled cultural nationalism:
Bangladesh set to overtake India.
— Rahul Gandhi (@RahulGandhi) October 14, 2020
মঙ্গলবারই আইএমএফ জিডিপির পূর্বাভাস দিয়েছে। চলতি বছরে ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে আইএমএফ। যদিও আগামী বছর ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি। কিন্তু এই বছর মাথা পিছু জিডিপি ভারতের চেয়ে বেশি হবে প্রতিবেশী বাংলাদেশের। এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
The post মাথা পিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, গড়ে বাংলাদেশিরা বেশি ধনী হবেন ভারতীয়দের থেকে, বিজেপিকে দুষলেন রাহুল appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2T2MvBG

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন