হাথরস ধর্ষণ-খুনের ঘটনায় টুইটে কড়া নিন্দা মমতার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৪ অক্টোবর, ২০২০

হাথরস ধর্ষণ-খুনের ঘটনায় টুইটে কড়া নিন্দা মমতার

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও তাঁর মৃত্যুর ঘটনার দেশজুড়ে প্রতিবাদ জ্বলছে। যে ভাবে পরিবারের অনুমতি না নিয়ে পুলিশ জোর করে মৃতদেহ পুড়িয়ে দিয়েছে তার নিন্দা করছেন সকলে। এই ঘটনার আরও একবার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি ট্যুইটে লিখেছেন, হাথরসে এক দলিত তরুণীর সঙ্গে যে বর্বর ও লজ্জাজনক ঘটনা ঘটেছে, তার নিন্দার ভাষা নেই। ওই তরুণীর পরিবারের প্রতি গাভীর সমবেদনা। আরও লজ্জাজনক হল, যেভাবে জোর করে, পরিবারের সম্মতি ছাড়াই ওই তরুণীর সত্‍কার করা হয়েছে। যারা স্লোগান দেয় ও ভোটের জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, এই ঘটনা তাদের মুখোশ খুলে দিয়েছে।

The post হাথরস ধর্ষণ-খুনের ঘটনায় টুইটে কড়া নিন্দা মমতার appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/36x1gVg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন