আজকের শুনানি শেষ হল, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী তারিখ ২০ অক্টোবর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

আজকের শুনানি শেষ হল, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী তারিখ ২০ অক্টোবর

নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার আজকের শুনানি শেষে হল। আজ দীর্ঘক্ষণ ধরে শুনানি চলে। এরপর আবার তারিখ দেওয়া হল। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ অক্টোবর, মঙ্গলবার। আগামী শুনানি সকাল ১১.০০ টার দিকে শুনানি হবে।

আটকে থাকা এই মামলার শুনানি আজ শুক্রবার, সকাল ১১.০০-এর পরেই শুরু হয়। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে মামলাটি ১ নম্বর সিরিয়ালে ছিল। আজ ১ ঘন্টার কিছু বেশি সময় ধরে শুনানি চলে।

গত শুনানিতে অ্যডভোকেট জেনারেল পিটিসনারদের তোলা বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন। এর মধ্যে রেশিও, ইন্টারভিউ মার্কস, টেট ওয়েটেজ, নন ট্রেন্ড এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিলো। তিনি নিয়োগের জোরালো দাবি তোলেন। তাঁর বলা শেষ হয়েছে। আজ পিটিসনারদের পক্ষে আইনজীবী তাদের বক্তব্য তুলে ধরেন। তিনি প্রভিশনাল মেরিট লিস্টের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। অ্যডভোকেট জেনারেল তার এফিডেভিট এবং সাবমিশনে যে সমস্ত বিষয়ে বলেছিলেন তার মধ্যে থেকে রিঅ্যাসেসমেন্ট নিয়ে সুবীরবাবু খন্ডন করার চেষ্টা করেন। সঙ্গে দু’একটি জাজমেন্ট কপি পড়েন। পুনর্মূল্যায়ন অবৈধ বলবার চেষ্টা করেন। পিটিশনারদের বলা শেষ হয়েছে বলে জানা গেছে। বক্তব্যর নিরিখে লিখিত নোট গুলো জমা ১৯ তারিখে করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতদিনের শুনানির পরেই বিচারপতি মৌসুমী মৌসুমি ভট্টাচার্য বেশকিছু নির্দেশ দিয়েছিলেন। আদালতের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে এডভোকেট জেনারেলকে তার সাবমিশন 14/10/2020 তারিখে শেষ করতে অনুরোধ করা হয়েছে। পিটিশনারদের 16/10/2020 তারিখেই তাদের বক্তব্য শেষ করতে বলা হয়েছে। যে যার বক্তব্য পেশ করবে তার নিরিখে লিখিত নোট গুলো জমা 19/10/2020 তারিখে করতে বলা হয়েছে। জমা করা লিখিত নোটের উপর আলোচনা হবে 21/10/2020 তারিখে, যদি কোনো স্পষ্টতার প্রয়োজন পড়ে তবে সেগুলো এই দিনেই শেষ করতে হবে। সমস্ত পক্ষকে পুজোর ছুটির আগে তাদের সবটুকু দিয়ে শুনানি শেষ করতে বলা হয়েছে। সেই হিসাবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী তারিখ ১৬ অক্টোবর দেওয়া হয়েছে।

The post আজকের শুনানি শেষ হল, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী তারিখ ২০ অক্টোবর appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3k5Xw12

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন