পরপর দু'দিন অপরিবর্তিত পেট্রল-ডিজেল, দাম কোথায় কত? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

পরপর দু'দিন অপরিবর্তিত পেট্রল-ডিজেল, দাম কোথায় কত?

এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও দেশে জ্বালানির দামে কোনও পরিবর্তন হল না। মেট্রো শহরগুলিতে একই রয়েছে পেট্রল ও ডিজেলের দাম। মঙ্গলবার কমেছিল ডিজেলের দাম। পরপর চারদিন দাম কমার পর পঞ্চম দিনে সামান্য কমে ডিজেল। যদিও অপরিবর্তিতই ছিল পেট্রলের দাম। প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তেল সংস্থাগুলি। এর পর থেকে বেড়েই চলে পেট্রলের দাম। তবে দীর্ঘদিন স্থির ছিল। গত শুক্রবার ডিজেলের দাম লিটারে প্রায় ২০ পয়সা পর্যন্ত কমে। এর ফলে কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হয় ৭৪.৬২ টাকা। পেট্রলের দাম অপরিবর্তিতই ছিল। শনিবার ডিজেলের দাম প্রায় ১৭ পয়সা পর্যন্ত কমানোর পর রবিবার আরও কমে ডিজেলের দাম। এর ফলে কলকাতায় এ দিন ডিজেলের দায় হয় লিটারে ৭৪.৩২ টাকা। এরপর সোম ও মঙ্গলবারও ডিজেলের দাম লিটারে প্রায় নয় থেকে দশ পয়সা পর্যন্ত কমে। ফলে এ দিন কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হয় ৭৪.১৫ টাকা। বুধবার পেট্রল ও ডিজেল ও উভয় ক্ষেত্রেই একই দাম বজায় রয়েছে। চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে...
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি 81.06 70.63
মুম্বই 87.74 77.04
কলকাতা 82.59 74.15
চেন্নাই 84.14 76.10
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রল ও ডিজেলের দাম ৷ তবে এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রল ও ডিজেলের দাম জারি করে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ নিজের শহরের পেট্রল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রল ও ডিজেলের দাম ৷ এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। -


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/33nfB4R

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন