আজ থেকেই খুলে যাচ্ছে বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, শীতকালীন ছুটি এবং শনিবারের ছুটি বাতিল হিমাচলে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আজ থেকেই খুলে যাচ্ছে বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, শীতকালীন ছুটি এবং শনিবারের ছুটি বাতিল হিমাচলে

নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে। এই অবস্থায় আজ, সোমবার থেকেই বেশ কয়েকটি রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও সিকিমে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।

উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ১৯ অক্টোবর থেকে কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু হচ্ছে। অন্যদিকে দশম থেকে দ্বাদশের ক্লাস শুরু করতে চলেছে হিমাচল প্রদেশ। অভিভাবকের সম্মতি নিয়েই হিমাচল প্রদেশে ক্লাসে আসতে হবে পড়ুয়াদের।

সিকিমেও আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। চলতি শিক্ষাবর্ষের জন্য সিকিমে নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। পড়ার ক্ষতি পুষিয়ে দিতে শীতকালীন ছুটি এবং শনিবারের ছুটি বাতিল করা হয়েছে সেখানে।

পাশাপাশি, সোমবার থেকেই মুম্বইতে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। ১৫ অক্টোবর থেকেই মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। তবে করোনা সতর্কতা মেনে মেট্রোকে গণ পরিবহনের উপযোগী করতে আরও কিছুটা সময় লেগেছে বলে জানানো হয়েছে। সোমবার থেকেই সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ওড়িশার বিখ্যাত ভিতরকণিকা জাতীয় পার্ক। ১ অক্টোবর থেকে ভিতরকণিকায় পর্যটকদের রাত্রিযাপন শুরু হয়েছে। দিনে ৫০০ পর্যটক ভিতরকণিকায় প্রবেশ করতে পারবেন।

The post আজ থেকেই খুলে যাচ্ছে বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, শীতকালীন ছুটি এবং শনিবারের ছুটি বাতিল হিমাচলে appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3ocSy56

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন