নিউজ ডেস্ক: বর্তমানে দেশে ‘চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট’ অনুযায়ী মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ বছর। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে বিবাহের ন্যূনতম বয়স ২১ বছর। এবার মেয়েদের আইনসিদ্ধ বিবাহের ন্যূনতম বয়সের পরিবর্তন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার এই ঘোষণা করেন। তবে সেটা ২০বছর অথবা ২১ বছর কত হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট কমিটি কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার পরই।
এর আগে গত ১৫ আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে বলেছিলেন, এখন দেশে মেয়েদের শিক্ষার হার অনেকটাই বেশি। গ্রামের মেয়েরাও পুরুষদের বিভিন্ন ক্ষেত্রে টেক্কা দিয়ে চলছে। কন্যাসন্তানকে আরও বেশি করে শিক্ষার সুযোগ করে দিতে তাঁদের সর্বাগ্রে পুষ্টি প্রদান করতে হবে। সেই লক্ষ্যেই প্রয়োজন বিবাহের বয়স বাড়িয়ে দেওয়া। এই পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে নারী-শিশুকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রকের সদস্যদের নিয়ে।

শুক্রবার মোদি বলেন, আমার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা সংগঠন ও মানুষ জানতে চাইছেন যে, মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স নিয়ে কবে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলেই চাইছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমি প্রত্যেককে আশ্বস্ত করে বলছি, কমিটি রিপোর্ট প্রদান করার পর খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আইন সংশোধন করতে হবে। আশা করা হচ্ছে, শীতকালীন অধিবেশনেই এই সংশোধনী বিল সম্ভবত নিয়ে আসবে সরকার।
The post দেশে বাড়তে চলেছে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স, জানালেন প্রধানমন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3m0iHlD
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন