উত্তরপ্রদেশে মা ও কন্যাদের যারা ক্ষতি করার কথা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য: যোগী আদিত্যনাথ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

উত্তরপ্রদেশে মা ও কন্যাদের যারা ক্ষতি করার কথা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য: যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে মহিলাদের উপর অপরাধের ঘটনা পরপর ঘটে চলায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই আগুনে ঘি ঢালে হাথরসের ঘটনা। এরপর বলরামপুরেও একইরকম ঘটনা ঘটে। শুক্রবারও লখনউতে ধর্ষণের ঘটনা ঘটেছে। নৃশংস ঘটনার পরও অভিযোগ দায়েরের সময় কোনওরকম সহযোগিতা না-করার অভিযোগ উঠেছিল যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় অস্বস্তিতে যোগী আদিত্যনাথের সরকার। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লিখেছেন, তাঁর সরকার ‘সব মা ও বোনেদের নিরাপত্তা, সুরক্ষা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

শুক্রবার হিন্দিতে করা একটি ট্যুইটে যোগী লিখেছেন, ‘উত্তরপ্রদেশে মা ও কন্যাদের যারা ক্ষতি করার কথা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য। তাঁদের এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরপ্রদেশের সরকার সব মা ও বোনেদের নিরাপত্তা, সুরক্ষা ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এটাই আমাদের অঙ্গীকার।’

The post উত্তরপ্রদেশে মা ও কন্যাদের যারা ক্ষতি করার কথা চিন্তাও করবে, তাঁদের ধ্বংস অনিবার্য: যোগী আদিত্যনাথ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2F1kEhT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন