বিগ বসের ঘরে রিয়া চক্রবর্তী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বিগ বসের ঘরে রিয়া চক্রবর্তী

সিবিআই যা পারেনি, সেই কাজ বিগ বস করে দেখাতে পারে বলে জানান টেলিভিশন অভিনেতা সূরজ কক্কর। তিনি দাবী করেন যে বিগ বসের ঘরে ২৪ ঘণ্টা ক্যামেরা চলে, তাই রিয়া চক্রবর্তী সেই ক্যামেরার লেন্স থেকে পালাতে পারবেন না। সুশান্তের মৃত্যু রহস্য ভেদ করার জন্য বিগ বসের মঞ্চ হল আদর্শ। সূরজ কক্কর এও দাবী করেন যে বিগ বসের নির্মাতারা যদি রিয়াকে শোয়ে আনেন এবং সেখানকার প্রতিযোগীরা যদি রাজি হন, তাহলে অনেক সত্যের খোলসা করা যাবে।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো যে সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী যিনি কিনা ২৮ দিন জেল হেফাজতে ছিলেন এবং ১ লক্ষ টাকা দিয়ে জামিন নিয়েছেন তিনি সালমান খানের সঞ্চালনায় বিগ বসে এসে সব খোলসা করে বলবেন। যদিও এই বিষয়ে বিগ বসের নির্মাতারা কোন রকম ভাবে মুখ খোলেননি। নেটিজেনদের ধারণা সবটাই টিআরপি-র খেলা। বিশেষত, সুশান্তের অনুরাগীরা এই ব্যপারে বিগ বস বয়কটের ডাক বহুবার দিয়েছেন কিন্তু বহাল তবিয়তে চলছে এই শো, তবে টিআরপি অনেক কম।

The post বিগ বসের ঘরে রিয়া চক্রবর্তী appeared first on Bharat Barta.



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2HhcPWa

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন