ফারাজ খানের চিকিৎসার পুরো বিল মেটালেন সলমন খান, প্রশংসার ঝড় নেট দুনিয়ায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ফারাজ খানের চিকিৎসার পুরো বিল মেটালেন সলমন খান, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

বেশ কিছুদিন ধরেই ‘ফরেব’, ‘মেহেন্দি’ ছবির অভিনেতা স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন। প্রথমে তাঁর বুকে সংক্রমণ দেখা দেয়, পরবর্তীতে তা মস্তিষ্কে অ্যাটাক করে। বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ( Intensive Care Unit of Bengaluru’s Vikram Hospital) ভর্তি রয়েছেন ফারাজ খান (Faraaz Khan)। গত ৮ অক্টোবর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এরই মধ্যে ফারাজ খানের ভাই ফাহমন খান, যিনি নিজেও একজন অভিনেতা, আর্থিক সহায়তা চেয়েছেন এবং তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম স্থাপন করেছেন। সেখানে ফাহমন খান জানান যে তার ভাইয়ের মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে এবং তাদের চিকিত্সার জন্য ২৫ লক্ষ ডলার প্রয়োজন। এই খবর পেতেই অভিনেত্রী পূজা ভাট এগিয়ে আসেন সাহায্যের জন্য। তিনি নিজেও একটি ট্যুইট করেছেন এবং সকলের কাছে অনুরোধ করেছেন অর্থ সাহায্যের জন্য।

চিকিৎসার খরচ জোগাড় করতে ইতিমধ্যেই অনেকেই এগিয়ে এসেছেন, তবে সবথেকে বড় খবর হল, ভাইজান সালমান খান হাসপাতালের বিল সম্পূর্ণ মিটিয়ে দিয়েছেন। এদিন সালমান খানকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী কাশ্মীরা শাহ। তিনি নিজের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, “আপনি সত্যই একজন মহান মানুষ। ফারাজ খান এবং তার মেডিকেল বিলের যত্ন নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ,……”

এমনকি কাশ্মীরা শাহ এও লিখেছেন সালমানের উদ্দেশ্যে, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার দেখা সবচেয়ে সাচ্চা মানুষ।”

The post ফারাজ খানের চিকিৎসার পুরো বিল মেটালেন সলমন খান, প্রশংসার ঝড় নেট দুনিয়ায় appeared first on Bharat Barta.



from বিনোদন – Bharat Barta https://ift.tt/340pNAu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন