পরিবারকে আটকে রেখে গায়ের জোরে হাথরাসের নির্যাতিতার শেষকৃত্য পুলিশের! যোগীকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

পরিবারকে আটকে রেখে গায়ের জোরে হাথরাসের নির্যাতিতার শেষকৃত্য পুলিশের! যোগীকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার

নিউজ ডেস্ক: ‘‘আপনার আর মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।’’ বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাসের ধর্ষিতা দলিত যুবতীর মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, গায়ের জোরে সম্পন্ন করা হয়েছে শেষকৃত্য।

বুধবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা টুইট করেন। তিনি লেখেন, ‘‘হাথরাসের (Hathras) নির্যাতিতার বাবা আমাকে ফোনে তাঁর মেয়ের মৃত্যু সংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিজের সন্তানের জন্য ন্যায় চান তিনি। গত রাতে মেয়েকে শেষবার নিজের বাড়িতে নিয়ে যাওয়া ও শেষকৃত্য সম্পন্ন করতে দেওয়ার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। নির্যাতিতা ও তাঁর পরিবারকে রক্ষা করার পরিবর্তে আপনার সরকার তাঁকে প্রতিটি মানবাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টায় জড়িত থেকেছে। এমনকী, তাঁর মৃত্যুতেও। আপনার আর কোনও নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার।’’

সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক টুকরো টুকরো ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যাচ্ছে পুলিশের সামনে হাতজোড় করছে মেয়েটির পরিবারের সদস্যরা। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্মশানে মৃতদেহ দাহ করা হচ্ছে কিন্তু সেখানে পরিবারের কোনো সদস্য নেই, মেয়েটির মা অসহায় অবস্থায় বসে কাঁদছেন। রাত সাড়ে তিনটে নাগাদ মেয়েটির ভাই সংবাদমাধ্যমে জানান, “আমরা যখন গভীর রাতে মৃতদেহ দাহ করতে অস্বীকার করি তখন পুলিশ আক্রমণাত্মক হয়ে ওঠে। এতো রাতে পুলিশকে শ্মশানে যেতে বাধা দিলে আমাদের লাথি মারে পুলিশ। লাথি মেরে আমার এক আত্মীয়ের হাতের চুড়ি ভেঙে দিয়েছে। কেন এরকম করছে পুলিশ?”

The post পরিবারকে আটকে রেখে গায়ের জোরে হাথরাসের নির্যাতিতার শেষকৃত্য পুলিশের! যোগীকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3jmrX2H

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন