‘আমার করোনা হলে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব’ ফের বিতর্কিত মন্তব্য অনুপমের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

‘আমার করোনা হলে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব’ ফের বিতর্কিত মন্তব্য অনুপমের

নিউজ ডেস্ক: আমার যদি করোনা হয়, তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব। বিজেপির সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেই এই সংবেদনশীলহীন মন্তব্য করে আবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা অনুপম হাজরা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলের কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন অনুপম হাজরা।

সদ্যই দলে পদ পেয়েছেন। বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদে স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন অনুপম।

এদিনের বৈঠকের সময় করোনা নিয়ম মানেননি অনুপম সহ বিজেপির বেশিরভাগ নেতা-কর্মীরা। তাঁরা মাস্ক পরেননি, আবার সামাজিক দূরত্ব বিধিও মেনে চলেননি। সাংবাদিকরা অনুপমকে প্রশ্ন করেন, কেন তিনি ও তাঁর দলীয় কর্মীরা মাস্ক পরেননি? জবাবে অনুপম বলেন, ‘আমাদের কর্মীরা করোনার থেকেও বড় শত্রুর মোকাবিলা করছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করছেন। যেহেতু তাঁরা এখনও করোনা আক্রান্ত হননি, তাই তাঁরা আর কিছুকেই ভয় পান না। আমি সংক্রমিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে করব। এই রোগে আক্রান্তদের তিনি খুব খারাপ ব্যবহার করছেন। দেহগুলি কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা মরা কুকুর বা বিড়ালের সঙ্গেও এমনটা করি না।’

অনুপম হাজরার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘একমাত্র পাগল ও অপ্রাপ্তবয়স্ক লোকেরাই এই ধরনের মন্তব্য করতে পারেন। কোনও সুস্থ মানুষ এই ধরণের মন্তব্য করতে পারেন না। অনুপম হাজরার মন্তব্য শুনলেই বুঝবেন, তিনি কী ধরনের মানুষ।’

The post ‘আমার করোনা হলে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব’ ফের বিতর্কিত মন্তব্য অনুপমের appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/344LWfP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন