নিউজ ডেস্ক: সোনার দামের আরও পতন। সোমবার আরও নীচে নেমে গেল সোনার দাম। গত সপ্তাহের ধারা বজায় রেখে সোমবারও ভারতের বাজারে সোনার দামের পতন অব্যাহত রইল। একই সঙ্গে উল্লেখযোগ্য হারে দাম কমেছে রুপোরও। সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৪৬০ টাকা। রুপোরও দাম কমেছে ৩ শতাংশের মত। এক কিলো রুপোর দাম হয়েছে ৫৮,৪৭৩ টাকা।
মূলত ডলারের দাম বৃদ্ধি ও মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তাকে সোনার দামে এই পতনের কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। গত ৭ অগাস্ট সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। প্রতি ১০ গ্রামে সোনার মূল্য ৫৬,২০০ টাকা টপকে গিয়েছিল সোনা। সেখান থেকে কমতে কমতে বর্তমানে তার তুলনায় প্রায় ৬,৫০০ সস্তা হয়েছে ১০ গ্রাম সোনার দাম। গত সপ্তাহে প্রতি ১০ গ্রামে সোনার দাম কমেছে ২,০০০ টাকা। পাল্লা দিয়ে কেজিতে রুপোর দাম কমেছে ৯,০০০ টাকা।

এই দাম পড়ার কারণ হিসেবে মিলউড কানে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা-সিইও নিশ ভাট জানিয়েছেন, সোনা হল এক আন্তর্জাতিক পণ্য, মার্কিন ডলারের দাম বেড়ে গেলে তা সোনার দামে প্রভাব ফেলে।
The post সোনা ও রুপোর দর আরও সস্তা হল সোমবার, একমাসে সোনার দাম কমল ৬৫০০ টাকা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3cHtwph
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন