প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরছেন, পুলিস মামলার ভয় দেখাচ্ছে: দিলীপ ঘোষ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরছেন, পুলিস মামলার ভয় দেখাচ্ছে: দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক: প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। এদিকে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই সদস্য সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য বিজেপি সিছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পুলিস দিয়ে মামলার ভয় দেখিয়ে ওরা আমাদের দলের লোকদের তৃণমূলে যোগ করাচ্ছে। প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরছেন। ফোন করছেন। পুলিস ফোন করে বলছে, ‘আসুন নয়তো গাঁজা ও অস্ত্র আইনে মামলা করা হবে’। সেই কারণেই কিছু কিছু লোক চলে যাচ্ছে। ২০২১ সালে আমরাই ক্ষমতায় আসব। তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে।

এরপর সাংবাদিকদের বলেন, আমরা অনেক নকশাল, খেঁকশেয়াল দেখেছি। ওসব দেখিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, আমরা লোকসভায় তৃণমূলকে হারিয়েছি। আগামী বিধানসভা নির্বাচনেও পুরোপুরিভাবে হারাব। একটি আসনও তৃণমূল পাবে না। জেলার চারটি বিধানসভা আসনেই আমরা জিতব।

The post প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরছেন, পুলিস মামলার ভয় দেখাচ্ছে: দিলীপ ঘোষ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/331HH46

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন