নিউজ ডেস্ক: একটা মাছেই জীবন বদলে গেল বৃদ্ধার। মন ভালো করে দেওয়া খবর এল দক্ষিণ ২৪ পরগনা থেকে। রবিবার সকালে মুড়িগঙ্গায় জাল পেতেছিলেন সাগরদ্বীপের পুষ্প কর। বিকেলে ভাটায় সেই জাল তুলতে গিয়ে দেখেন বেঁধেছে বিশাল এক মাছ। সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মাছ দেখতে ভিড় করেন এলাকার মানুষজন। এই ঘটনা এখন এলাকাবাসীর মুখে মুখে। পুষ্পদেবীর মীন ধরার জালে উঠেছে ৫৬ কিলোগ্রাম ওজনের এক ভোলা মাছ। যা সোমবার সকালে বিক্রি হয়েছে প্রায় ৩.৩ লক্ষ টাকায়।
কাকদ্বীপ থেকে নিলামদাররা আসেন সোমবার সকালে। তাঁরা কেজিপ্রতি ৬,২০০ টাকা করে দাম দিয়ে মাছটি কিনে নিয়ে যান। যার ফলে এই একটি মাছ বিক্রি করে পুষ্পদেবীর হাতে এসেছে ৩ লক্ষ ৩০ হাজার টাকা। মীন ধরার জালে ধরা পড়েছে প্রকাণ্ড এক ভোলা মাছ। যা অত্যন্ত বিরল ঘটনা বলে জানাচ্ছেন স্থানীয়রা।

কিন্তু কি করে মীন ধরার জালে ধরা পড়েছে প্রকাণ্ড এক ভোলা মাছ? বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত জাহাজের আওয়াজে দিকভ্রষ্ট হয়ে পাড়ের কাছাকাছি চলে এসেছিল মাছটি। অথবা ছোট মাছ শিকার করতে করতেও পাড়ের কাছে চলে আসতে পারে মাছটি। তবে ঘটনা যাইহোক না কেন, খুশির হাওয়া বইছে পুষ্পদেবীর কুটিরে।
The post বৃদ্ধার জালে উঠল প্রকাণ্ড এক ভোলা মাছ, বিক্রি হল ৩.৩ লক্ষ টাকায় appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/36iJpBq
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন