দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্রে খোলা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্রে খোলা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক: এবার প্যাকেট ছাড়া বিড়ি-সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্র এই পদক্ষেপ নিল। সাধারণ মানুষের মধ্যে ধূমপান বিরোধী আরও সচেতনতা গড়ে তুলতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে আর খোলা বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না।

মহারাষ্ট্রের স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব প্রদীপ ব্যাস জানিয়েছেন, ২০০৩-এর ৭ নম্বর ধারার ২ উপধারার আওতায় সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য আইনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তকে অনেকেই অভাবনীয় বলে আখ্যা দিয়েছেন। চিকিৎসক মহলও স্বাগত জানিয়েছে। মহারাষ্ট্রের পথে হেঁটে অন্যান্য রাজ্যেরও এই নির্দেশিকা জারি করা উচিত বলে বলছেন অনেকেই।

এই ব্যাপারে টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সার সার্জেন পঙ্কজ চতুর্বেদি জানিয়েছেন, খোলা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধের নির্দেশের জেরে কিশোরদের মধ্যে ধূমপানের প্রবণতা কিছুটা হলেও কমবে। কারণ, গোটা প্যাকেট কেনার মতো টাকা সবসময় তাদের কাছে নাও থাকতে পারে। একইসঙ্গে পুরো প্যাকেট কেনার জন্য ধূমপায়ী বড়দের ক্ষেত্রেও একটা চাপ তৈরি হবে।

ওই চিকিৎসকের আরও দাবি, সমীক্ষায় দেখা গিয়েছে, তামাকজাত দ্রব্যের উপর ১০ শতাংশ করবৃদ্ধির ফলে ধূপপানকারীর সংখ্যা ৮ শতাংশ কমে গিয়েছে। নয়া নিয়মে এই সংখ্যাটা আরও কমতে পারে। কারণ, যাঁরা এতদিন দোকান থেকে খোলা বিড়ি-সিগারেট কিনতেন, এখন থেকে তাঁরা গোটা প্যাকেট কিনতে বাধ্য হবেন।

প্রসঙ্গত, ভারতে কম বয়সীদের মধ্যে ধূমপানের প্রবণতা ক্রমেই বাড়ছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে। ১৬-১৭ বছর বয়সীরাও ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে অনেকেই মনে করছেন, বিড়ি-সিগারেটের কুপ্রভাব নিয়ে প্যাকেটের গায়ে ছাপার অক্ষরে বিধিবদ্ধ সতর্কীকরণ থাকে। গোটা প্যাকেট কিনলে তা চোখে পড়বে। ফলে কিছুটা হলেও ধূমপান বিরোধী সচেতনতা গড়ে তোলা যাবে।

The post দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্রে খোলা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2GlS37i

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন