নিউজ ডেস্ক: ২০১৫ সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ, D.EL.Ed প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের কাছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি না রাখার অভিযোগে আজ, সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট (২০১৫) উত্তীর্ণ ডি.এল.এড প্রশিক্ষিত ঐক্যমঞ্চের তরফ থেকে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন হবু শিক্ষকেরা। বিক্ষোভকারীরা আজ জেলাশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
এই চাকরি প্রার্থীরা বলছেন, “আমরা ২০১৫ সালের প্রাথমিক টেট নিয়োগের পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী। ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে শিক্ষক নিয়োগের পর শিক্ষামন্ত্রী একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সরলীকরণের প্রস্তাব দিয়ে একটি ঘোষণা করেছিলেন। তাতে তিনি বলে ছিলেন, টেট উত্তীর্ণ এবং পরবর্তীতে D.EL.ED প্রশিক্ষিত প্রার্থীদের ধাপে ধাপে প্রাথমিকে নিয়োগ করা হবে। বর্তমানে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়টি সহানুভূতির সহিত বিবেচনা করুন। আমরা খুব অল্পসংখ্যক (২০১৫-১৭,২০১৬-১৮, ২০১৭-১৯) ব্যাচের এর D.EL.ED প্রশিক্ষণ সম্পূর্ণ করা এবং ২০১৫ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছি। আমাদের নিয়োগপত্র প্রদান করে বেকারত্বের জ্বালা ও যন্ত্রণা দূর করুন।”
২০১৫-১৭,২০১৬-১৮ এবং ২০১৭-১৯ সেশন ধরে D.EL.ED ট্রেনিং সম্পূর্ণ করা প্রায় ১২০০ জন চাকরি প্রার্থী রয়েছেন রাজ্যে। যার মধ্যে অনেকেই চরম আর্থিক দারিদ্র্য সত্তেও D.EL.ED কোর্স সম্পন্ন করেছেন।
রাজ্যে শেষ বার প্রাথমিকে নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৫ সালে। একাধিক বিতর্কের পর ২০১৬ সালে তার ফল প্রকাশ করা হয়। এরপর ২০১৭ সালের অক্টোবর মাসে টেট নেওয়ার জন্য আবারও বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কয়েক লক্ষ চাকরি প্রার্থী তাতে আবেদন করে। যদিও এতদিনেও নেওয়া হয়নি সেই পরীক্ষা।
কিন্তু দিনে দিনে ধর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে হবু শিক্ষকদের। করোনার সঙ্কট কেটে গেলে যত দ্রুত সম্ভব প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন রাখছেন রাজ্যের কয়েক হাজার ডি.এল.এড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা।
The post কথা রাখেননি শিক্ষামন্ত্রী! প্রাথমিক টেট উত্তীর্ণ ডি.এল.এড প্রশিক্ষিত ঐক্যমঞ্চের বিক্ষোভ appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/36iIW2b
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন