নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন সঞ্জয় দত্ত। যদিও তাঁর করোনা হয়নি বলে আগেই জানানো হয়েছিল। তবে এবার এল আরও খারাপ খবর। ক্যান্সার হয়েছে সঞ্জয় দত্তের। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এবার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। চলচ্চিত্র সমালোচক কোমল নাহতা ট্যুইট করে এই খবর জানিয়েছেন। অভিনেতা অধ্যয়ন সুমনও ট্যুইট করে সঞ্জয় দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
— adhyayan summan (@AdhyayanSsuman) August 11, 2020
শনিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ভর্তি হন সঞ্জয়। তাঁর করোনা পরীক্ষাও হয়। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। তাঁকে নন-কোভিড ওয়ার্ডেই রাখা হয়। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপরে এল খারাপ খবর।
Sanjay Dutt diagnosed with lung cancer. Let’s pray for his speedy recovery.https://t.co/IBc6j2XchZ— Komal Nahta (@KomalNahta) August 11, 2020
মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় পোস্টে সঞ্জয় জানান, ‘বন্ধুরা, আমি চিকিৎসার জন্য কিছুদিন কাজ থেকে দূরে থাকছি। আমার সঙ্গে পরিবারের লোকজন ও বন্ধুরা আছেন। চিন্তা করবেন না,অপ্রয়োজনীয় জল্পনাও করবেন না। আপনাদের শুভেচ্ছা ও ভালবাসায় আমি দ্রুত ফিরে আসব।’
The post ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হলেন সঞ্জয় দত্ত! চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2PN7gzD
this year why u doing this ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন