নিউজ ডেস্ক: ভালো খবর বিশ্ববাসীর জন্য। সম্ভাবনা যদি শেষপর্যন্ত সত্যি হয় তবে তা এই শতাব্দীর সবচেয়ে বড় উপহার হবে বিশ্বের জন্য। করোনা টিকা আবিষ্কারের দৌড়ে বিশ্বকে টেক্কা দিতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। হিউম্যান ট্রায়াল শেষ। সাফল্যও মিলেছে তাতে। সব ঠিক থাকলে আগামী দু’মাসের মধ্যেই বাজারে চলে আসবে করোনার প্রতিষেধক। সেই ক্ষেত্রে পুজোর আগেই মিলতে পারে ‘এজেডডি-১২২২’ টিকা। এবং সত্যিই যদি সেটা হয় তবে বিশ্ববাসীর উপর তৈরি হওয়া কালো মেঘ দূর হবে।
অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য প্রকাশ করেছে মেডিক্যাল জার্নাল ‘ল্যান্সেট’। সোমবার তাদের তরফে জানানো হয়, করোনার প্রতিষেধক আবিষ্কারে অক্সফোর্ডের গবেষণা সফল। প্রতিষেধকটি মানবদেহে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম হয়েছে। তবে এখনও চূড়ান্ত পর্বে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এই পর্বে সাফল্য মিললেই বাজারে আনার অনুমোদন মিলবে। তবে এই পর্বে টিকাটি মানব দেহে প্রয়োগের পর শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া নজরে এসেছে।

এই মুহূর্তে গোটা বিশ্বে ১৪০টির বেশি ওষুধ প্রস্ততকারক সংস্থা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য গবেষণা চালাচ্ছে। প্রতিটি প্রকল্পে কড়া নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা গবেষণা।
The post করোনার প্রতিষেধক আবিষ্কারে অক্সফোর্ডের গবেষণা সফল, পুজোর আগেই বাজারে আসছে টিকা appeared first on বিশ্ব বার্তা.from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2BnArWt
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন