ব্রেকিং: রাজ্যে লকডাউনের সময়সীমা বেড়ে হল ৩০ জুন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ব্রেকিং: রাজ্যে লকডাউনের সময়সীমা বেড়ে হল ৩০ জুন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে আনলক-১। লকডাউন উঠে যাওয়ার পর রাজ্য এবং দেশে আরও ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২, ৫৬,৬১১, মৃত্যু হয়েছে ৭১৩৫ জনের। রাজ্যেও বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮৭ জন, মৃত্যু হয়েছে ৩২৪ জনের। এই অবস্থায় রাজ্যে লকডাউন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের সময় সীমা। এর আগে কেন্দ্র ৩০ জুন পর্যন্ত আনলক-১ ঘোষণা করেছিল। কিন্তু বাংলায় লকডাউনের মেয়াদ ছিল ১৫ জুন পর্যন্ত। ক্রমশ সংক্রমণ বৃদ্ধি হওয়ার ফলে লকডাউন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল রাজ্যে।

The post ব্রেকিং: রাজ্যে লকডাউনের সময়সীমা বেড়ে হল ৩০ জুন, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/37jz9Y5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন