কমতে পারে আগামী শিক্ষাবর্ষের স্কুল-কলেজের সিলেবাস ও শিক্ষণের সময়সীমা: রমেশ নিশঙ্ক পোখরিয়াল - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১২ জুন, ২০২০

কমতে পারে আগামী শিক্ষাবর্ষের স্কুল-কলেজের সিলেবাস ও শিক্ষণের সময়সীমা: রমেশ নিশঙ্ক পোখরিয়াল

নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের কারণে দেশ জুড়ে গত ১৬ মার্চ থেকে দেশের সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল-কলেজ কবে খুলবে, তা নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল জানিয়েছেন, আগামী ১৫ অগস্টের পর স্কুল-কলেজ খোলার একটা সম্ভাবনা আছে।

তবে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যসূচি (সিলেবাস)-র বহর কমিয়ে ফেলার একটা চিন্তা-ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল এমনটাই যানিয়েছেন।

এ দিন একাধিক টুইটে পাঠ্যসূচি কমিয়ে ফেলার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল। একটি টুইটে মন্ত্রী লিখেছেন, “বর্তমান কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে এবং অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে বহু অনুরোধ আসার পর আমরা আগামী শিক্ষাবর্ষের সিলেবাস ও শিক্ষণের সময়সীমা কমানোর বিকল্প বিবেচনা করছি।”

আর একটি টুইটে তাঁর অনুরোধ, “সমস্ত শিক্ষক, শিক্ষাবিদের কাছে এ বিষয়ে নিজেদের মতামত জানাতে আর্জি জানাচ্ছি। আমার ফেসবুক পেজ বা টুইটারে অথবা এমএইচআরডি-তে #সিলেবাসফরস্টুডেন্টস২০২০ ব্যবহার করে আপনারা নিজেদের মত জানান। যাতে সিদ্ধান্ত গ্রহণের সময় সেটা বিবেচিত হয়।”

The post কমতে পারে আগামী শিক্ষাবর্ষের স্কুল-কলেজের সিলেবাস ও শিক্ষণের সময়সীমা: রমেশ নিশঙ্ক পোখরিয়াল appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2MOYzDg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন