নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই বাংলায় আছড়ে পড়েছিল প্রবল ঘূর্ণিঝড় আমফান। ঘূর্ণিঝড়ের দাপটে প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল পুরো দক্ষিণ বঙ্গ। বাংলায় সেই ক্ষত সেরে ওঠার আগে এবার আরব সাগর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। সেটা আজই পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এই মুহূর্তে মুম্বই উপকূল থেকে সাড়ে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় নিসর্গ।
আজই মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়টির। তারপর ঘূর্ণিঝড়টি উত্তর দিকে মহারাষ্ট্র ও গুজরাতের দক্ষিণ উপকূল ধরে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরী মুম্বইতে। ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। মহারাষ্ট্র ও গুজরাটের নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
গুজরাটের ৫টি জেলায় এনডিআরএফের ১১টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, মহারাষ্ট্রের মুম্বই, পালঘর, ঠানে, রত্নগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। মহারাষ্ট্রে এনডিআরএফের ১০টি দল মোতায়েন করা হয়েছে।
The post আজই ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আছড়ে পড়ার সম্ভাবনা, ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2XYrOc6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন