নিউজ ডেস্ক: লকডাউনের কারণে ফল প্রকাশ করা যাচ্ছে না সেট পরীক্ষার। রাজ্যে লকডাউন উঠলেই অধ্যাপক হওয়ার যোগ্যতামান সেট পরীক্ষার ফল প্রকাশ করবে কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গেছে।
এই বছরে ১৯ শে জানুয়ারি সারা রাজ্য ব্যাপী সেট পরীক্ষা নেয় কমিশন। মোট ৬২ হাজার প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। মোট ৩০ টি বিষয়ের উপর এবছর পরীক্ষা নেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরেই সাঁওতালী, আইন, জিওলজ, মিউজিক নেপালির মত বিষয়গুলি সেট পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই ফলাফল প্রস্তুত করে ফেলেছে। UGC বা ইউনিভার্সিটি গ্রান্টস্ কমিশন এর তরফে সবুজ সংকেত পেলেই সেটের ফল প্রকাশ করে ফেলবে কলেজ সার্ভিস কমিশন।
The post লকডাউন উঠে গেলেই সেট পরীক্ষার ফল প্রকাশ করবে কমিশন appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2WP9J0R
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন