জীবনযুদ্ধে হার মানলেন বলিউড অভিনেতা ইরফান খান, শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১ মে, ২০২০

জীবনযুদ্ধে হার মানলেন বলিউড অভিনেতা ইরফান খান, শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মাকে হারিয়েছিলেন। মা জয়পুরে প্রয়াত হয়েছিলেন। মুম্বইয়ে বসে ভিডিও কনফারেন্সেই শেষকৃত্যের সাক্ষী থেকে ছিলেন বলিউডের এই প্রতিভাবান অভিনেতা। আর তার ঠিক দিন চারেক পর নিজেই ছবি হয়ে গেলেন।

মঙ্গলবারই মুম্বইয়ের ককিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভরতি হয়েছিলেন অভিনেতা। কোলোন ইনফেকশন নিয়ে তিনি ভরতি হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু বুধবারই সব শেষ হল।

বলিউড কাঁপানো এই অভিনেতা ৫৪ বছরেই প্রয়াত হলেন। খবর নিশ্চিত করে পরিচালক সুজিত সরকার টুইট করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।

The post জীবনযুদ্ধে হার মানলেন বলিউড অভিনেতা ইরফান খান, শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3faPkKz

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন