স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১৮ মার্চ, ২০২০

স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি!

নিউজ ডেস্ক: আজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আছে রাজ‍্য সরকারি কর্মচারীদের DA মামলার শুনানি। তবে কোরোনার জেরে স্থগিত হল রাজ‍্য সরকারি কর্মচারীদের DA মামলার শুনানি। উচ্চ আদালতের বার কাউন্সিলের নির্দেশ অনুযায়ী কোনও অ্যাডভোকেট ট্রাইবুনাল মামলায় অংশগ্রহণ করছেন না, ফলে আজ হবে না DA মামলার শুনানি।

এই মামলার পরবর্তী তারিখ আজ জানিয়ে দেওয়া হতে পারে। তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, করোনার জেরে ডিএ মামলার শুনানি এক মাস পিছিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তী শুনানি ১৫ এপ্রিলের পরে হবে।

বর্তমানে কেন্দ্রের থেকে রাজ্য সরকারি কর্মীরা অনেকটাই পিছিয়ে আছেন ডিএ পাওয়ার নিরিখে। ন্যায্য ডিএ’র দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছিলেন রাজ্যের কর্মীরা। গত বছর জুলাই মাসে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার রায় দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এর প্রেক্ষিতে একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। একের পর এক শুনানি চললেও রায়দান এখনও হয়নি।

উল্লেখ্য, রাজ্যের তরফে আদালতে একটি রিভিউ পিটিশন করা হয়েছিল। DA না দেওয়ার কারণ হিসেবে রাজ্যের আর্থিক অনটনকেই ঢাল হিসাবে দেখানো হয়েছিল। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কোর্টের দিকে তাকিয়ে ছিলেন সরকারি কর্মচারীরা। কিন্তু কোরোনার জেরে স্থগিত হয়ে গেল ডিএ মামলার শুনানি।

The post স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি! appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/3b22yXl
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন