প্রায় দু’মাস পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী তারিখ ১৩ মে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

প্রায় দু’মাস পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী তারিখ ১৩ মে

নিউজ ডেস্ক: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। করোনা সংক্রমণের আশঙ্কায় বিধিনিষেধের জেরে বুধবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির উঠল না। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৩ মে।

রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারই শুনানির দিন ছিল বুধবার।

স্যাটের রায় পুনরায় বিবেচনা করার যে আবেদন করেছিল রাজ্য সরকার, তার শুনানি সম্পূর্ণ হয়েছে। তবে রায় এখনো দেওয়া হয়নি।

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। করোনা সংক্রমণ ঠেকাতে খুব জরুরি ছাড়া অন্য মামলার শুনানি সব আদালতে বন্ধ রাখতে হাইকোর্ট নির্দেশিকা জারি করেছে। এরপর থেকেই স্যাটে কোনও মামলার শুনানি হচ্ছে না।

The post প্রায় দু’মাস পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী তারিখ ১৩ মে appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/2U2iZ0k
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন