নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত রাজ্যসভায় যাওয়া একরকম নিশ্চিত হয়ে গেল বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। খালি হওয়া পঞ্চম আসন থেকে রাজ্যসভায় যাবেন তিনি। প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজের নোমিনেশন বাতিল হয়ে যাওয়ায় বিকাশ বাবুর বাঁধা একরকম দূর হয়ে গেল।
রাজ্যসভার পঞ্চম আসনের জন্য প্রার্থী হয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। নির্দল হিসাবেই নোমিনেশন জমা দেন তিনি। যদিও আজ তার মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে রাজ্যসভার পঞ্চম আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জেতা প্রায় নিশ্চিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
বিকাশরঞ্জন ভট্টাচার্য রাজ্যসভায় যাওয়ার খবরে মুখে হাসির চওড়া হচ্ছে বাম-কংগ্রেসের কর্মী,সমর্থক থেকে চিটফান্ডে প্রতারিত মানুষদের৷ অন্যদিকে দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হওয়ায় খুশি রাজ্যের শিক্ষক থেকে চাকুরিপ্রার্থীরা।
The post রাজ্যসভায় যাওয়া নিশ্চিত বিকাশের, খুশি শিক্ষক থেকে চাকরি প্রার্থীরা appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/3d8Bsjh
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন