শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ‘ভুয়ো’, আইন মতো পদক্ষেপ করবে শিক্ষা দফতর: পার্থ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১৮ মার্চ, ২০২০

শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ‘ভুয়ো’, আইন মতো পদক্ষেপ করবে শিক্ষা দফতর: পার্থ

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ নবপর্যায় অর্গানাইজার শিক্ষক সংগঠন নামে একটি প্রতিষ্ঠান, গত ১৩ মার্চ সংবাদপত্রে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের একটি বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করছে শিক্ষা দফতর। ওই বিজ্ঞাপনটি সম্পূণ ভুয়ো, সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইন মতো পদক্ষেপ করবে শিক্ষা দফতর, জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বিজ্ঞাপনটিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের নামও ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের আদেশের উল্লেখ করে ওই বিজ্ঞাপনে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিংয়ের কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপনটিকে ঘিরে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে জেলায় জেলায়। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পর্ষদের তরফে এইরকম কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি।’’ মানিকবাবুও বিজ্ঞাপনটি ভুয়ো বলে জানিয়েছেন।

যে সংগঠন এই বিজ্ঞাপন দিয়েছে, সেই পশ্চিমবঙ্গ নবপর্যায় অর্গানাইজার শিক্ষক সংগঠনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সংগঠনটির তরফে যিনি এজন্সির সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিয়েছিলেন তাঁর সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তাঁর মোবাইল বন্ধ বলে জানা গিয়েছে।

The post শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ‘ভুয়ো’, আইন মতো পদক্ষেপ করবে শিক্ষা দফতর: পার্থ appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/2Qo5d5I
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন