নিউজ ডেস্ক: দিন পনেরো আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন শিবু গড়াই। সেখানেই দেড়শো টাকা দিয়ে ৪০০ মিলিলিটারের গোমূত্রের শিশি কেনেন তিনি। করোনা রুখতে খেয়েছিলেন এক ছিপি গোমূত্র। তারপরেই শরীর অস্থির করতে শুরু করে।
মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল।
ঝাড়গ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা তিনি। পেশায় কাপড়ের ব্যবসায়ী, বয়স ৪২ বছর। এখন বলছেন, ‘খুব ভুল করেছি। করোনা ঠেকাতে আমার মতো আর কেউ যেন গোমূত্র পান না করেন।’’
বুধবার শিবু বলেন, ‘‘পরিবারে আমিই রোজগেরে। তাই আমার করোনা হলে ব্যবসা লাটে উঠবে, এমন আশঙ্কাতেই গোমূত্রের আরক খেয়েছিলাম। অন্ধবিশ্বাসে ভেবেছিলাম, প্রতিষেধকের কাজ করবে। অসুস্থ হয়ে বুঝেছি কী ভুল করেছি।’’ হাসপাতাল সূত্রের খবর, শিবুর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
The post ‘গোমূত্র খেয়ে খুব ভুল করেছি, আমার মতো আর কেউ যেন গোমূত্র পান না করে’ বললেন গোমূত্র খেয়ে সেই অসুস্থ appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/3b5iN5Z
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন