অবশেষে ফাঁসিকাঠে ঝোলানো হল চার ধর্ষককে, দেশের মেয়েরা বিচার পেল বলছেন নির্ভয়ার মা! - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২০ মার্চ, ২০২০

অবশেষে ফাঁসিকাঠে ঝোলানো হল চার ধর্ষককে, দেশের মেয়েরা বিচার পেল বলছেন নির্ভয়ার মা!

নিউজ ডেস্ক: দীর্ঘ দিনের টানাপোড়েনের অবসান হল। প্রায় আট বছর পর সুবিচার পেলেন নির্ভয়ার মা। নির্ধারিত সময় মেনে ঘড়ির কাঁটায় ঠিক ভোর ৫.৩০ মিনিট। ফাঁসিকাঠে ঝোলানো হল ২০১২ সালে গন ধর্ষণে দোষীসাব্যস্ত চারজনকে। নির্ভয়ার মা বলছেন, “দেশের মেয়েরা বিচার পেল আজ।” 

তবে শেষমুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করেছিল অভিযুক্তরা। ফাঁসির কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে দিল্লি হাই কোর্টে অক্ষয় কুমার সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মা ক্ষমার আরজি জানায়। রাতেই শুনানি শুরু হয়। যদি গভীর রাতেই তা খারিজ করে দেয় দিল্লি হাই কোর্ট। এর পর পবন গুপ্তার আইনজীবী মধ‌্যরাতেই আবেদন করেন সুপ্রিম কোর্টে। দাবি ছিল পবন ঘটনার সময় নাবালক হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেন তার ক্ষমার আরজি খারিজ করেছেন?

সুপ্রিম কোর্ট পবনের আইনজীবীর যুক্তি গ্রাহ্য করেনি। শীর্ষ আদালত বলে, এই নিয়ে সব সওয়াল-জবাব আগেই হয়ে গিয়েছে। স্কুলের দেওয়া শংসাপত্রের উপর বয়স ঠিক করা যায় না। এরপরেই পবনের আবেদন খারিজ হয়ে যায়।

সমস্থ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ঠিক ভোর ৫.৩০ মিনিটে তিহার জেল ফাঁসি দেওয়া হয় তাঁদের। নির্ভয়ার পরিবারের কথায়, গোটা দেশের মেয়েরা বিচার পেল। একজন ধর্ষকের পরিণতি কী হতে পারে, সেটাই দেখল এ দেশ। 

The post অবশেষে ফাঁসিকাঠে ঝোলানো হল চার ধর্ষককে, দেশের মেয়েরা বিচার পেল বলছেন নির্ভয়ার মা! appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/2U5qiEi
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন