‘ঘটনার সময় আমি নাবালক ছিলাম’, পবনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

‘ঘটনার সময় আমি নাবালক ছিলাম’, পবনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: আগামীকাল ভোরে নির্ভয়াকাণ্ডের চার দণ্ডিতের ফাঁসি কার্যকর হবে বলে ঠিক আছে। তার আগে শেষ চেষ্টা করেছিল অপরাধী পবন গুপ্তর। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হল। ঘটনার সময় সে নাবালক ছিল বলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল পবন। সেই আবেদনও খারিজ হয়ে গেল আজ।

বিচারপতিরা আজ রায় দিতে গিয়ে জানিয়েছেন, ‘‘মৌখিক শুনানির আবেদন খারিজ করে দেওয়া হল। আমরা রায় সংশোধনের আর্জি এবং সেই সংক্রান্ত নথি পত্র খতিয়ে দেখেছি। তাই এই আবেদন খারিজ করা হল।’’

দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি, সবসময় নির্ভয়াকাণ্ডের সময় নিজেকে নাবালক বলে দাবি করে আসছিল আসামি পবন। ফাঁসির আগে শেষ চেষ্টা করেছিলেন পবনের আইনজীবী। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হল না। এ দিন বিচারপতি এনভি রামানার নেত়ৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেন।

The post ‘ঘটনার সময় আমি নাবালক ছিলাম’, পবনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/3aeDMDa
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন