নিউজ ডেস্ক: করোনা রুখতে আগেই রাজ্যের সমস্ত প্রতিষ্ঠান ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার রাস্তাঘাটে অফিস ফেরত যাত্রীদের ভিড় কমাতে সরকারি কর্মীদের আগেভাগে ছুটি দেওয়ার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন, আগামিকাল, বৃহস্পতিবার থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস করবেন রাজ্য সরকারি কর্মীরা।
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “কাল থেকে অফিস হালকা করতে চাই। বিকেল ৪ পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ থেকে সাড়ে ৫ টা নয়, ৪টের মধ্যে ছুটি করে দেব। যাতে একই সময়ে বাসে, রেলস্টেশনে ভিড় বেশি না হয়। বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। এই দু’সপ্তাহ সতর্ক থাকতে হবে।শরীর খারাপ হলে অনলাইন আবেদনে মেডিক্যাল লিভ মঞ্জুর করে দেবে সংশ্লিষ্ট দপ্তর।”
The post বিকেল ৪টেয় ছুটি সরকারি কর্মীদের, অফিস চলবে রোস্টারে, ঘোষণা মমতার appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/2QoDEJJ
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন