সুখবর হবু শিক্ষকদের জন্য, নয়া বিজ্ঞপ্তি সার্ভিস কমিশনের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২১ মার্চ, ২০২০

সুখবর হবু শিক্ষকদের জন্য, নয়া বিজ্ঞপ্তি সার্ভিস কমিশনের

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়েছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, কমিটির দাবিকে মান্যতা না দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দেয়। ফলে এই মুহূর্তে কাজ চালাতে কোনো আইনানুগ বাঁধা নেই কমিশনের।

এবার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা মে মাসের শেষের দিকে নেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থী 6th SLST-তে এই দুই বিষয়ে আবেদন করেছিলেন, তাঁরা লিখিত পরীক্ষায় বসতে পারবেন। রাজ্যে বর্তমানে রাজ্যে সরকারি সাহায্যে চলা ৬১৪টি মাদ্রাসা আছে। মামলা চলার ফলে ২০১৪ সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনও পরীক্ষা নিতে পারেনি।

এই নিয়োগ সম্পর্কিত বিস্তারের তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbmsc.com) ১৭ এপ্রিল দিয়ে দেওয়া হবে। তখন বিস্তারিত জানতে পারবেন। 

উল্লেখ্য, মামলা চলার ফলে ২০১৪ সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনও পরীক্ষা নিতে পারেনি। ফলে শূন্যপদের সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে মাদ্রাসাগুলির শিক্ষক পদে পাঁচ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। শূন্য শিক্ষাকর্মীর সংখ্যা রয়েছে দেড় হাজারের বেশি। দেড়শো প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এছাড়া পাঁচটি মাদ্রাসাতে কোনও স্থায়ী শিক্ষক নেই।

The post সুখবর হবু শিক্ষকদের জন্য, নয়া বিজ্ঞপ্তি সার্ভিস কমিশনের appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/33zft0t
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন