নিউজ ডেস্ক: শুরু করেছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। গোমূত্র খেলেই নাকি দূর হয়ে যাবে করোনা ভাইরাস। দিল্লিতে শনিবার গোমূত্র পার্টি দিয়ে এমন আজগুবি দাবি করে হিন্দু মহাসভার শ-দুয়েক সদস্য। তারপর থেকে করোনার থেকেও দ্রুত ছড়াচ্ছে গোমূত্র পানের কুসংস্কার ভাইরাস।
এরপর রায়গঞ্জ এমনকি কলকাতাতেও করোনা সারাতে গোমূত্র সেবন কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। সোমবার ডানকুনিতে গোমূত্র ও গোবর বিক্রি করতে টেবল পেতে বসে পড়েন এক ব্যক্তি। তিনি দাবি করেন, শনিবার হিন্দু মহাসভার পার্টি দেখেই গোমূত্র বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। যদিও চিকিত্সকরা স্পষ্ট করে জানিয়েছেন, গোমূত্র কখনওই করোনার ওষুধ হতে পারে না। এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
রাজ্যজুড়ে এই ভাবে কুসংস্কার ছড়িয়ে পড়ার বিরুদ্ধে এবার প্রশাসনের শরণাপন্ন হল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষক প্রতিনিধি ছবি চকী রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া কুসংস্কার এবং যারা এগুলো ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানাতেও একটি অভিযোগ পত্র জমা করেছেন।
শিক্ষক ঐক্য মঞ্চের সহ সম্পাদক সুমন্ত ঘোষ এবং সহ সভাপতি সুমন কল্যাণ হাটি আর একটি অভিযোগপত্র জমা করেছেন বর্ধমান সদর থানাতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া কুসংস্কারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা।
এই ব্যাপারে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, যে যার মতো ধর্মাচরণ করুন আপত্তি নাই। দয়া করে পশুদের বিষ্ঠা বা মূত্র খেয়ে নতুন করে আর একটি ভাইরাস আমদানি করবেন না।
The post করোনা ভাইরাস নিয়ে অবৈজ্ঞানিক প্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি শিক্ষকদের appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/2IYAkk4
via IFTTT

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন