করোনার জেরে বন্ধ হয়ে গেল শিক্ষকদের ভেরিফিকেশন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২০ মার্চ, ২০২০

করোনার জেরে বন্ধ হয়ে গেল শিক্ষকদের ভেরিফিকেশন

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনার কোপে বন্ধ হয়ে গেল শিক্ষকদের ভেরিফিকেশন। করোনা নিয়ে আতঙ্ক বাড়তেই রাজ্যে যে কোনো বড় জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে রোজই ৮০০-১০০০ জন করে শিক্ষক হাজির হচ্ছিলেন দপ্তরের অষ্টম তলে। এখানে ভিড় কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না। বিকাশ ভবনে গত ফেব্রুয়ারি থেকে অস্থায়ী কলেজ শিক্ষকদের ভেরিফিকেশন শুরু হয়েছে। করোনার জন্য এবার স্থগিত হয়ে গেল এই ভেরিফিকেশন প্রক্রিয়া।  

ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের কয়েক হাজার আংশিক সময়, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষকদের নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছিল। বিকাশ ভবনের যে তলে এই কাজ হচ্ছে, সেটি খুব একটা বড় ও খোলামেলা নয়। মাত্র ২০-৩০ জনের জমায়েত হলেই ঘিঞ্জি হয়ে যায় স্থানটি। বিভিন্ন মহল থেকে চাপ আসার ফলে শেষমেশ বৃহস্পতিবার এই ভেরিফিকেশন প্রক্রিয়া স্থগিত করে দিল সংশ্লিষ্ট দপ্তর।

The post করোনার জেরে বন্ধ হয়ে গেল শিক্ষকদের ভেরিফিকেশন appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/2Ukdqt2
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন