নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা শিবু গড়াই। পেশায় কাপড়ের ব্যবসায়ী, বয়স ৪২ বছর। করোনা রুখতে খেয়েছিলেন এক ছিপি গোমূত্র। তারপরেই শরীর অস্থির করতে শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা।
১৫ দিন আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই দেড়শো টাকা দিয়ে ৪০০ মিলিলিটারের গোমূত্রের শিশি কেনেন তিনি। হাসপাতালের শয্যায় শুয়ে বুধবার শিবু বাবু বলেন, “টিভিতে খবরে দেখছিলাম সব জায়গায় বিজেপি নেতারা গোমূত্র খাওয়াচ্ছে। গোমূত্র খেলে আর করোনা হবে না। আমি আগেই গোমূত্রের শিশি কিনে এনেছিলাম। এই রাজ্যেও একজন করোনায় আক্রান্ত হয়েছেন, টিভিতে সেই শুনে ভয়ে ওই শিশি খুলে এক ছিপি খেয়ে ফেলি। সঙ্গে সঙ্গে গলা বুক জ্বালা করতে থাকে। বুকে প্রচন্ড ব্যথা অনুভব হয়। ঘামতে থাকি। মনে হচ্ছিল মরে যাব। সঙ্গে সঙ্গে সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে আসে।”
এই ব্যাপারে ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রকাশ মৃধা বলেন, “যে কোনও প্রাণীদেহের বর্জ্য পদার্থ হল মূত্র। সেটা যে পরিশ্রুত নয়, তা তো বলাই যায়। মানুষের রোগ হলে আমরা মূত্রের নমুনা পরীক্ষা করি। যে কোনও প্রাণীর ক্ষেত্রেই মূত্রে অনেক কিছুর মাত্রা কম বেশি থাকে। ইনফেকশন থাকে। এক্ষেত্রেও তেমনই কিছু ছিল। তার থেকেই উনার শরীরে রিঅ্যাকশন হয়েছে। কোনও অবৈজ্ঞানিক কিছু কখনও শরীর নিতে পারে না এটা সবাইকে বুঝতে হবে।”
The post করোনার ভয়ে গোমূত্র খেয়ে শুরু হয় গলা বুক জ্বালা, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি! appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/2wgm9Es
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন