নিউজ ডেস্ক: সারা দেশেই তৈরি হয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। পাল্লা দিয়ে বাড়ছে কুসংস্কার ভাইরাস। গোমূত্র খেলেই নাকি দূর হয়ে যাবে করোনা ভাইরাস। এমনই বিশ্বাস অনেকের। অনেকেই করোনা থেকে বাঁচতে গোমূত্র সেবনে নেমে পড়েছেন। যদিও চিকিত্সকরা স্পষ্ট করে জানিয়েছেন, গোমূত্র কখনওই করোনার ওষুধ হতে পারে না। এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তার পরেও ছড়িয়ে পড়ছে কুসংস্কার।
রাজ্য জুড়ে এই ভাবে কুসংস্কার ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আগেই প্রশাসনের শরণাপন্ন হয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষক প্রতিনিধি ছবি চকী রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া কুসংস্কার এবং যারা এগুলো ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন।
এবার রাজ্যজুড়ে কুসংস্কারের বাড়বাড়ন্ত ঠেকাতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শরণাপন্ন হল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পাঠক্রমের মধ্যে বেশি বেশি করে বিজ্ঞানমনস্কতা ও জীবনশৈলীর পাঠ অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় সংগঠনের তরফ থেকে।

এই নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘আমরা চাই দেশ কুসংস্কার মুক্ত হোক। আমরা চাই পাঠক্রমের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও জীবনশৈলীর পাঠ আরও বেশি করে অন্তর্ভুক্ত হয় যাতে ভবিষ্যতে আমাদের লজ্জিত হতে না হয়।’
The post কুসংস্কার ঠেকাতে স্কুল পাঠক্রম আরো বিজ্ঞানমনস্ক করার দাবি শিক্ষকদের appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/2Jb6r0p
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন