নিউজ ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই কঠিন রোগে ভুগছিলেন। হুইলচেয়ার তাঁর নিত্য সঙ্গী ছিল। বাইরের অনুষ্ঠানে তেমন যেতেন না। মাঝে হাসপাতালে ভর্তি হলেও ফিরেছিলেন বাড়িতে। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। চলে গেলেন ময়দানের ‘প্রদীপ’।
দীর্ঘ রোগভোগের পর জীবনাবসান হল বাংলা তথা কিংবদন্তী ফুটবলার তথা কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে আজ শেষ নিশ্বাঃস ত্যাগ করলেন পিকে। ময়দান ঝিমিয়ে পড়লে ভোকাল টনিক দেওয়ার ভদ্রলোক আর রইলেন না।
কিছুদিন ধরেই তাঁর অবস্থা অত্যান্ত সঙ্কটজনক ছিল। সোমবার রাত থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না পিকে বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিন প্রকাশও করে। তিন ভেন্টিলেশনে ছিলেন। আজ সব আশায় শেষ হয়ে গেল। বাংলা হারাল তাঁর গর্বের সন্তান!
The post প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়, বাংলা হারাল তাঁর গর্বের সন্তানকে appeared first on বিশ্ব বার্তা.
from বিশ্ব বার্তা https://ift.tt/2U906c9
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন