এনটিএ ইউজিসি নেট (জুন, 2020) এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

এনটিএ ইউজিসি নেট (জুন, 2020) এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত

নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ন্যাশনাল এলিজিবল টেস্ট (নেট) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন গত কাল থেকেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীকে এনটিএ বা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে এবং অফিসিয়াল ওয়েবসাইট– ugcnet.nta.nic.in এর মাধ্যমে আসন্ন পরীক্ষার জন্য নিজেদের রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে 55 শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ন্যূনতম নম্বর 50 শতাংশ থাকতে হবে।

পরীক্ষার ফি: জেনারেল প্রার্থীদের 1000 টাকা, ওবিসি/EWS প্রার্থীদের 500 টাকা এবং এসসি/এসটি/PWD প্রার্থীদের জন্য পরীক্ষার ফি 250 টাকা।

অনলাইনে রেজিস্ট্রেশনের বিভিন্ন স্টেপ-

স্টেপ 1: উপরে NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন বা উপরে উল্লিখিত ওয়েবসাইটে যান।
স্টেপ 2: হোম পেজে “অনলাইন রেজিস্ট্রেশন” লিঙ্কটি ক্লিক করুন।
স্টেপ 3: ক্লিক করার পর, একটি নতুন পেজ ওপেন হবে।
স্টেপ 4: এখানে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন নাম, বয়স, জন্মের তারিখ ইত্যাদি দিয়ে ইনটার করুন।
স্টেপ 5: সাবমিট বাটনে ক্লিক করু।
স্টেপ 6: একটি আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে।
স্টেপ 7: লগইন বাটন ব্যাবহার করে পোর্টালটিতে লগইন করুন।
স্টেপ 8: আবার, আবেদনপত্রের বিস্তারিত বিবরণ পূরণ করুন।
স্টেপ 9: আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথির স্ক্যান করা কপি আপলোড করুন।
স্টেপ 10: নির্ধারিত অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করুন।
স্টেপ 11: আবেদনপত্র সাবমিট করুন।
স্টেপ 12: ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি অনুলিপি কাছে রাখুন।

এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হলো, যেটা ব্যাবহার করে এনটিএ নেট ডিসেম্বর, 2019 এর রেজিস্ট্রেশন করা যাবে।
https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx

যোগ্যতা মানদণ্ড, বয়স সীমা, এবং অন্যদের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন নিন্মলিখিত ওয়েবসাইটে ক্লিক করুন: https://www.nta.ac.in/

গুরুত্বপূর্ণ তারিখ-

ইউজিসি-নেট: জুন, 2020
পরীক্ষার ধরণ: কম্পিউটার ভিত্তিক
রেজিস্ট্রেশন শুরুর তারিখ: 16 মার্চ, 2020
রেজিস্ট্রেশনের শেষে তারিখ: 16 এপ্রিল, 2020
অ্যাডমিট কার্ড ডাউনলোড: 15 মে, 2019
পরীক্ষার তারিখ: 15-20 জুন, 2029
ফলাফল ঘোষণা: 5 জুলাই, 2020

The post এনটিএ ইউজিসি নেট (জুন, 2020) এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, জেনে নিন বিস্তারিত appeared first on বিশ্ব বার্তা.



from বিশ্ব বার্তা https://ift.tt/2IX9hWk
via IFTTT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন